স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক একটি ফেসবুক গ্রুপের এডমিনকে তলব করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত জুলিয়াস সিজার তালুকদারকে শুক্রবার বিকেলে কারণ দর্শানোর জন্য সশরীরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর স্বাক্ষর করা এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-এর মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এবং চরিত্রহননের বিষয়ে অভিযোগ পেয়ে আপনার পেজটি বন্ধ রাখার বারংবার অনুরোধ করা সত্ত্বেও অদ্যাবধি আপনার পেজটি বন্ধ করেননি।" এই পরিস্থিতিতে, শুক্রবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে টাস্কফোর্সের জরুরি সভায় জুলিয়াস সিজারকে উপস্থিত থাকতে বলা হয়।
এর আগে, ডাকসু নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল, শিক্ষার্থী হলে বহিষ্কার এবং বহিরাগতদের ক্ষেত্রে মামলা করার মতো পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছিল। বিশেষ করে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' এবং 'শিক্ষার্থী সংসদ-২' নামের দুটি ফেসবুক গ্রুপ নিয়ে একাধিক অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ পেজগুলোর এডমিনদের সাথে যোগাযোগের চেষ্টা করে বলে জানা যায়।
এদিকে, অভিযুক্ত জুলিয়াস সিজার তালুকদার এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে একজন প্রার্থী ছিলেন। তবে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘ছাত্রলীগের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য তিনি উচ্চ আদালতে রিট আবেদন করলেও আদালত তা শুনতে অপারগতা প্রকাশ করেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২৮ মিনিট আগে
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে