বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, ‘পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স নির্মাণ একটি সম্ভাবনাময় প্রকল্প। এক্ষেত্রে স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র, পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই উপদেষ্টা বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে পারকি সৈকতে চলমান প্রকল্পকাজ পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এসব কথা জানান।
জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত পারকি সৈকতে ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প কাজ চলমান রয়েছে। এই এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পানি সমস্যাসহ নানা কারণে প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছে। তবে প্রকল্পের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক নিশ্চিত করেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে।’
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, ‘পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স নির্মাণ একটি সম্ভাবনাময় প্রকল্প। এক্ষেত্রে স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ সঙ্গে এই অঞ্চলের ট্যুরিস্ট পুলিশ এবং আইনশৃঙ্খলাকারী বাহিনী সদস্যদের ভূমিকার বিষয়ে জোর দেন তিনি।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
প্রকল্প সূত্রে জানা গেছে, জেলার আনোয়ারায় পারকি সৈকতসংলগ্ন এলাকায় ৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পারকি সৈকত পর্যটন কমপ্লেক্স। দুই বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শুরুর পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু করা কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া কথা ছিল। মাঝখানে দীর্ঘদিন বন্ধও ছিল প্রকল্পের কাজ।
১৩ দশমিক ৩৩ একর জায়গা জুড়ে এই প্রকল্পে ১০টি সিঙ্গেল কটেজ (প্রতিটি ৮০০ বর্গফুটের), ১ হাজার ৩৫০ বর্গফুটের ৪টি ডুপ্লেক্স কটেজ, অফিস-রেস্তোরাঁসহ ৩ তলাবিশিষ্ট মাল্টিপারপাস ভবন গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া সাবস্টেশন ভবন, অভ্যন্তরীণ সড়ক, সিকিউরিটি রুম, দুটি পিকনিক শেড নির্মাণ করা হবে। হ্রদ ও শিশুদের খেলাধুলার জায়গাও রয়েছে ওই প্রকল্পের মধ্যে রয়েছে।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে