সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যাকাণ্ড
২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় রায়হান উদ্দিনকে। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্ট্রিম সংবাদদাতা

সিলেটে গভীর রাতে তুলে নিয়ে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় নিহত হন রায়হান উদ্দিন। আলোচিত এই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ, বর্তমানে বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। তবে মামলার প্রধান আসামির মুক্তির খবরই জানেন না নিহত রায়হানের মা সালমা বেগম।
হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে রবিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়ে বের হয়ে যান পুলিশের বরখাস্ত এসআই আকবর। সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ রবিবার আমাদের কাছে পৌঁছায়। সব কিছু যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পরই আকবরকে মুক্তি দেওয়া হয়।’
এদিকে রাহয়ান হত্যা মামলার প্রধান আসামি মুক্তির খবরই জানেন না নিহতের মা সালমা বেগম। তিনি বলেন, ‘হারুন ও টিটু জামিন পেয়েছে। তারা যেন বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের বাইরে যেতে না পারে। এত বড় ঘটনার সব কিছুর প্রমাণ থাকার পরও আকবর কীভাবে জামিন পায়? এতে আমি এতে সন্তুষ্ট নই। আমি কোর্টে যাচ্ছি, আমার উকিলের সঙ্গে কথা বলতে, পরে এ ব্যাপারে কথা বলব।’
সিলেট কারাগার সূত্র জানা গেছে, বরখাস্ত এসআই আকবর প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হলে ২৫ মার্চ তাঁকে সেখানে স্থানান্তর করা হয়। মুক্তির আগ পর্যন্ত সেখানেই ছিলেন আকবর।
এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় রায়হান উদ্দিনকে। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন রায়হানের স্ত্রী।
এদিকে মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতাও পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আকবরকে। ওই মামলার ২০২১ সালের ৫ মে আদালতে পিবিআইর দেওয়া অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৮ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে