স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার খান আনাস নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না—পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও রক্ষা করতে হবে।’
আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়া আদর্শ একাডেমিতে শহীদ শাহরিয়ার খান আনাসের স্মৃতিফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, শহীদ আনাসের লেখা চিঠি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
ফরিদা আখতার বলেন, ‘আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। সে যে কাজ করেছে, যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, তা যেন সবাই জানতে পারে। নিজের জীবনের বিনিময়ে আনাস আমাদের গর্বিত করেছে।’
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার কথা তুলে ধরে ফরিদা আখতার বলেন, ‘মাছের ডিম পাড়ার জন্য ঋতু অনুযায়ী বৃষ্টির প্রয়োজন। আষাঢ়ে বৃষ্টি না হলে ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই জলবায়ু ভারসাম্য রক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি।’
ফরিদা আখতার আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে এবং অনেক সময় পানিতে মাছ ভেসে উঠছে—এসবই পরিবেশ বিপর্যয়ের সংকেত।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা আখতার বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমাদের এমন কোনো কাজ করা যাবে না, যা পরিবেশের ক্ষতি করে।’
প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সমুদ্রে প্লাস্টিক এবং মেঘনা নদীতে দূষণ এখন বাস্তবতা। গবেষণায় ইলিশের দেহে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিকই খাবারের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের শরীরে প্রবেশ করছে। তাই আমাদের সচেতনভাবে প্লা্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।’
আদর্শ একাডেমি গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহিদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ। এর আগে উপদেষ্টা আদর্শ একাডেমি প্রাঙ্গণে শহিদ শাহরিয়ার খান আনাসের নামে নির্মিত ফলক উন্মোচন করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে