স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’ নামে একটি ভবন থেকে এনসিপি নেত্ররী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জান্নাত আর রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান স্ট্রিমকে জানান, ‘মেয়েটি গণস্বাস্থ্য নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স সম্পন্ন করেছিলেন। তিনি এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়। তার বাড়ি নওগাঁয়।’
আবাসিক ওই হোস্টেলের একটি ছোট রুমে একা থাকতেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে একটি মেয়ে ছিল। কয়েকদিন আগেই সে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে ওই রুমে তিনি একাই থাকতেন।’
ঘণ্টাখানেক আগে খবর পেয়ে পুলিশের একটি টিম তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
মরদেহের সুরতহাল করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান হাফিজুর রহমান।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা ওই হোস্টেলের কাজের বুয়া থেকে জানতে পেরেছি, রুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে ভেতরে ঢুকে দেখতে পায় সিলিংফ্যানে সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে হোস্টেল কর্তৃপক্ষ ৯৯৯ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
তিনি জানান, নিহত নারী নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার মো. জাকির হোসেন ও মা নুরজাহান বেগমের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
১ ঘণ্টা আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
১ ঘণ্টা আগে