‘আজ ট্রেনে ভ্রমণ করবেন না’, ইরানিদের সতর্ক করল ইসরায়েলি সেনাবাহিনী
স্ট্রিম ডেস্ক

ইরানে বসবাসকারীদের আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। খবর বিবিসির।
আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
ইসরায়েল এই সতর্কবার্তাটি এমন সময় দিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সময় দিয়েছেন।
ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো (যেমন—সেতু ও বিদ্যুৎকেন্দ্র) ধ্বংস করে দেবেন।
.png)






