স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে এটি লঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন।
ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’
ইরান বা ইসরায়েল উভয় পক্ষই ট্রাম্পের ঘোষণা দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘২৪ ঘণ্টায় পর্যায়ক্রমে যুদ্ধবিরতি কার্যকর হবে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৪টার দিকে শুরু হবে এ প্রক্রিয়া।’
আগে ইরানকে সব হামলা বন্ধ করতে হবে, তার ১২ ঘণ্টা পর থেকে ইসরায়েলও একইভাবে হামলা বন্ধ করবে বলে জানান ট্রাম্প।
ট্রাম্প আরও যোগ করেন, ইরান ও ইসরায়েল ১২ দিন ধরে চলা সংঘাতের অবসানে 'পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এর আগে ট্রাম্প ট্রুথের পোস্টে জানান, উভয় দেশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সামরিক অভিযান সীমিত করে আনবে এবং পর্যায়ক্রমে যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির মধ্যস্থতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছায় তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, “যদি ইসরায়েল 'অবৈধ আগ্রাসন' এখনই বন্ধ করে, তাহলে ইরান আর পাল্টা জবাব দেয়ার কোনো ইচ্ছা রাখে না।”
তবে আরাগচি এক্সে লিখেছেন, স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে ইরানের পাল্টা আক্রমণ চলতেই থাকবে।
উল্লেখ্য, ১২ দিনের এই যুদ্ধে ইরানের কয়েক শ এবং ইসরায়েলে ২৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৪ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে