
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও ১৮ জন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩১০ জন।
কুশনারের তৎপরতা
এদিকে, হামলা ও প্রাণহানির মধ্যেই যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। রোববার মিসরে হামাস নেতা খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠকের পর সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার।
রয়টার্স জানায়, বৈঠকে ট্রাম্পের গাজা পরিকল্পনা, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। তবে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে সশস্ত্র গোষ্ঠীগুলো পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা কমানো হবে না। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন থাকায় নেতানিয়াহু সরকারের ছাড় দেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন কূটনীতিকেরা।
.png)




-7bb02b-256x144.webp)

