
মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
আরাগচি বলেন, দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা হলেও যুক্তরাষ্ট্রের একগুঁয়েমির কারণে ইতিবাচক ফল আসেনি।
আরাগচি জানান, চলমান যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে বিস্তারিত পরামর্শ করতেই এই সফর।
শনিবার (২৫ এপ্রিল) ট্রাম্প দাবি করেন, ‘সব তুরুপের তাস’ এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরান যদি সত্যিই আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি ফোন করতে পারে।
ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিষয়ে আরাগচি বলেন, যুদ্ধ অবসানের উদ্যোগ নিয়ে ইরান তার অবস্থান পরিষ্কার করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র আদৌ কূটনীতি নিয়ে ‘সিরিয়াস’ কি না, তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে।
বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আরাগচির রাশিয়া সফর তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের নৌ-অবরোধ ও হুমকির মুখে ইরান এখন মস্কোর কাছ থেকে কূটনৈতিক ও সামরিক সমর্থনের প্রত্যাশা করতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
.png)






