স্ট্রিম ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত সমাধান করা নিজের জন্য ‘একটি সহজ কাজ’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক দ্বিপাক্ষিক মধ্যাহ্নভোজের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি যতদূর জানি, পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত চলছে। এই সমস্যার সমাধান করা আমার জন্য সহজ কাজ।’
নিজেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘আমি মানুষ হত্যা ঠেকানো পছন্দ করি। আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। আমার মনে হয়, এই সংঘাতের ক্ষেত্রেও আমরা সফল হব।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা আরও আটটি সমস্যার সমাধান করেছি। আমি যখনই একটি সমস্যার সমাধান করি, তারা বলে, “পরেরটা সমাধান করতে পারলে আপনি নোবেল পুরস্কার পাবেন।” কিন্তু আমি কখনোই পাই না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী তেহেরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলার ফলে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে আফগানিস্তান উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক ঘাঁটিতে বোমা ও বন্দুক হামলা চালায়। এর পরই পাকিস্তান এই বিমান হামলা চালায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষে কয়েক ডজন মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে