জ্বালানিবাহী বিদেশি জাহাজে ১০% শুল্ক স্থগিত ইরানের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৩
বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করে থাকা তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করে থাকা তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

আমদানি ও রপ্তানিমুখী তেল, গ্যাস ও তরল পেট্রোলিয়াম পরিবহনকারী বিদেশি জাহাজের ওপর ১০ শতাংশ পরিবহন শুল্ক চার্জ সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ফারসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আইনবিষয়ক উপদেষ্টা এই চার্জ আদায় বন্ধের বিষয়ে একটি সাময়িক নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

কোন কোন পণ্যের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে, সরকার সে বিষয়ে তালিকা তৈরি, অনুমোদন ও প্রকাশ না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ শতাংশ চার্জ আরোপের ফলে ইরান থেকে জ্বালানি পণ্য পরিবহন এবং দেশটিতে আমদানির ব্যয় বেড়ে গেছে। এই ব্যয় কমাতেই পদক্ষেপটি নিয়েছে তেহরান।

একই সঙ্গে বিদেশি জাহাজগুলোকে ইরানে বাণিজ্যিক সার্ভিস বাড়াতে উৎসাহিত করাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

সূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত