নিউইয়র্ক পুলিশের গার্ড অব অনার
স্ট্রিম ডেস্ক

নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত মার্কিন পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) পার্কচেস্টার জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার দিদারুলকে গার্ড অব অনার জানিয়েছে।

গত ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে কর্মরত ছিলেন দিদারুল। ওই দিন এক বন্দুকধারীর গুলিতে দিদারুলসহ আরও অন্তত চারজন নিহত হন।
দিদারুলের জানাজার আগে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম একজন বাংলাদেশি অভিবাসী ছিলেন এবং সাড়ে ৩ বছর ধরে এই বিভাগে কাজ করছিলেন। তিনি ৪৭তম প্রিসিঙ্কটের সদস্য ছিলেন।

প্রিসিঙ্কটের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেছেন, দিদারুল ইসলাম ছিলেন একজন দায়িত্বশীল স্বামী, পিতা ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তাঁর দুটি ছোট ছেলে ও স্ত্রী রয়েছে। তাঁর স্ত্রী তৃতীয় সন্তানের অপেক্ষা করছেন।
নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম, তিনি সেই দায়িত্ব পালন করেই মারা গেছেন। তিনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। তিনি একজন বীর।’
দিদারুলের মরদেহ নিউইয়র্ক পুলিশের পতাকায় ঢেকে একটি গাড়িতে করে পার্কচেস্টার জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে গার্ড অব অনারসহ তাঁর মরদেহ হস্তান্তর করা হয় জানাজার জন্য। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

হোকুল বলেন, ‘আমাদের হৃদয়ে অফিসার দিদারুলের মতো ব্যক্তিদের জন্য কৃতজ্ঞতা থাকা উচিত, যারা তাদের পরিবারকে আরও উন্নত জীবন দিতে এই দেশে এসেছিলেন।’
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমি এখানে মেয়র হিসেবে নই, আমি এখানে একজন অভিভাবক হিসেবে, একজন পিতা হিসেবে এসেছি। একজন পিতার জন্য সন্তানকে কবর দেওয়ার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, দিদারুল বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন এবং ২০ বছর বয়সে ‘একটি উন্নত জীবনের জন্য’ নিউইয়র্কে চলে আসেন। ২০১৯ সালে তিনি স্কুল সেফটি এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এবং দুই বছর পর ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে চলে যান।

এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে দিদারুল ইসলামকে মরণোত্তর প্রথম শ্রেণির গোয়েন্দা হিসেবে উল্লেখ করেন।
দিদারুলের পরিবারের পক্ষ থেতে তাঁর শ্যালক ও নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা কামরুল হাসান একটি মর্মস্পর্শী বার্তা পড়ে শোনান।
কামরুল হাসান বলেন, তিনি ছিলেন একজন গর্বিত বাবা, একজন চাচা একজন ভাই। তিনি সবার কাছেই ছিলেন নির্ভরযোগ্য ব্যক্তি। তিনি সবার প্রয়োজন মেটাতেন এবং সবাইকে সাহায্য করতেন।
দিদারুলের স্ত্রী বলেন, ‘আজ আমি আপনাদের সামনে আমার প্রিয় স্বামীর মৃত্যুতে শোকাহত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি। সে ছিল একজন নিবেদিতপ্রাণ পুত্র, প্রিয় ভাই এবং সবচেয়ে স্নেহশীল বাবা। পরিবারের কাছে সে ছিল আমাদের পৃথিবী।’

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
৬ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৯ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে