স্ট্রিম ডেস্ক

হোয়াইট হাইসের ওভাল অফিসে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে একটি দ্বিপক্ষীয় বিল সই করেন তিনি। এদিন দেখা যায় তাঁর ‘রেজোলিউট ডেস্কে’ এক বোতল দুধ। যেটি আবার ৫-৬ দিনের পুরোনো ছিল। এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কৌতুক করতেও ছাড়েনি। কিন্তু তিনি বিল সইয়ের অনুষ্ঠানে দুধের বোতল রাখলেন কেন?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য পূর্ণ ননীযুক্ত দুধ বা ‘হোল মিল্ক’ এবং ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধ পানের সুযোগ করে দিতে একটি বিলে সই করেছেন ট্রাম্প। আর ওই বিল সইয়ের সময় দুধের বোতলটি রেখে রসিকতা করেন ট্রাম্প। বিলটি সইয়ের মাধ্যমে বারাক ওবামা আমলের একটি বিধিনিষেধ বাতিল করা হয়। ওবামার ওই বিধিনিষেধ অনুযায়ী, এতদিন স্কুলগুলোতে কেবল ফ্যাট-মুক্ত বা কম ফ্যাটযুক্ত দুধ সরবরাহ করা হতো।
বিল সই অনুষ্ঠানে নিজের রেজোলিউট ডেস্কে রাখা দুধের একটি বড় বোতল দেখিয়ে ট্রাম্প জানান, এটি গত পাঁচ-ছয় দিন ধরে সেখানেই পড়ে আছে।
তাঁর এই মন্তব্যের ওভাল অফিসে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ট্রাম্প বলেন, আমাদের এখানে কিছু দুধ আছে। এটি গত পাঁচ দিন ধরে এখানে পড়ে আছে।
তাঁর এই কথা শুনে উপস্থিত অনেকে হাসলেও কেউ কেউ আবার বেশ অবাকও হন। রসিকতা চালিয়ে গিয়ে ট্রাম্প আরও বলেন, এটি একদম আসল বোতল। আমি এটি এনেছি যাতে সংবাদমাধ্যমের কর্মীরা কিছুটা খেতে পারেন। আপনারা চাইলে সরাসরি এই পাত্র থেকেই চুমুক দিতে পারেন।
এসময় নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, আগের দিনে আমরা যখন বাচ্চা ছিলাম সবাই কি এক বোতল থেকে ভাগ করে পান করতাম না? এখন সাধারণত আমরা তা করি না। তবে আপনারা যদি সামনের মানুষটিকে বিশ্বাস করেন তবে নির্দ্বিধায় পান করতে পারেন। এটি আপনাদের জন্যই ঠিক আছে? এটি আধা-তাজা (সেমিফ্রেশ)—মাত্র ৫ থেকে ৬ দিনের পুরোনো।
উল্লেখ্য, ‘হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট’ নামের এই বিলটি ২০২৫ সালের শেষের দিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে পাস হয়। গতকাল দুপুর ৩টার পর বিলটি সইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য এবং দুগ্ধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে