
সৌদি আরবের রাস তানুরার তেল শোধনাগারে আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকাল ৬টায় এই ঘটনা ঘটে।
জানা গেছে নিহত সবাই সৌদি নাগরিক। এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
হরমুজ প্রণালির পূর্ব উপকূলে রাস তানুরা তেল শোধনাগার অবস্থিত। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে প্রায় চার মাস রাস তানুরা টার্মিনালে তেল উত্তোলন ও লোডিং কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার থেকে পুনরায় অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু হয়েছিল।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)






