গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৭৩ হাজার ছাড়াল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০: ১২
মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। ছবি: বিবিসি।

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও আট ফিলিস্তিনি নিহত ও ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় প্রাণহানির সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে।

একই সময়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৪০৬ জন।

এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন বা ৭ হাজার কোটি মার্কিন ডলারের প্রয়োজন।

Ad 300x250

সম্পর্কিত