স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করেছে তারা। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে। আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’
ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএন-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরান এই ধরণের হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন।

পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৩ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে