আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস। এই দিনটি মনে করিয়ে দেয়—পৃথিবী শুধু মানুষের নয়; প্রাণীরাও অনুভব করতে পারে ব্যথা, ভয়, সুখ-দুঃখ। তাই তাদের নিরাপদভাবে বাঁচার অধিকার স্বীকার করা আমাদের মানবিক দায়িত্ব।
চিড়িয়াখানায় প্রাণীদের সীমাবদ্ধ খাঁচায় বন্দী রাখা হয়, যা তাদের স্বাভাবিক স্বাধীনতাকে কেড়ে নেয়। প্রকৃতিতে বিস্তৃত এলাকায় চলাফেরা করা প্রাণীরা যখন ছোট ঘেরাটোপে আটকা পড়ে, তখন তারা মানসিকভাবে চাপে ভোগে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও দেখা যায়—জায়গার অভাবে অনেক প্রাণী একঘেয়েমি আর স্ট্রেসে অস্বাভাবিক আচরণ করে, যা তাদের গভীর মানসিক কষ্টেরই প্রকাশ।
আশরাফুল আলম
চিড়িয়াখানার ভিতরে বিষণ্ন হয় শুয়ে থাকা ভালুক
সাদা বাঘের জন্ম চিড়িয়াখানার এই খাঁচার ভেতর। এই ছোট খাঁচায় ধীরে ধীরে বেড়ে উঠেছে
বাজপাখি উড়ে বেড়ানোর জন্য প্রয়োজন বিশাল জায়গার। চিড়িয়াখানায় খুবই ছোট খাঁচায় বাজপাখিগুলোর উড়ার স্বাধীনতা নেই বললেই চলে
চিড়িয়াখানায় সঙ্গীবিহীন এক দুর্লভ সাদা কাক
ধুলায় গড়াগড়ি খাচ্ছে লামা
খাঁচার ভেতর গাছের নিচে বসা এক মায়াহরিণ
খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে নিঃসঙ্গ এক গন্ডার
দর্শনার্থীদের দেখে ভয় পেয়ে মাকে আঁকড়ে ধরেছে বানরশাবক
বিকেলের রোদে দেয়ালে বসে আছে এক শকুন

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬