তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে বাসে করে পূর্বাচলে নির্মিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশের সড়ক ও পূর্বাচলে লাখ লাখ নেতা-কর্মী ভিড় করেন। তিনি হাত নেড়ে উচ্ছ্বসিত নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
বিকেল ৪টার কিছু আগে পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত সংবর্ধনা মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাখো মানুষের উপস্থিতিতে বক্তৃতা করেন তিনি।
সংবর্ধনা শেষে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবনে যান।
ঢাকা










.png)






