মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঢল শুরু হয়েছিল। ২০১৭ সালে সীমান্তচৌকিতে রোহিঙ্গাদের গণহত্যা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার অভাব, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অবনতি এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি প্রত্যাবর্তনের আশাকে কার্যত অসম্ভব করে তুলেছে।
আশরাফুল আলম
মালামাল ও কোলের শিশুকে নিয়ে ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে নামছে রোহিঙ্গারা
উখিয়া লম্বাবিল এলাকায় অন্ধ একজনকে পারাপার করতে সাহায্য করছে অন্য রোহিঙ্গারা
ঝুড়িতে করে শিশুদের নিয়ে উখিয়া লম্বাবিল এলাকা দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ
অসুস্থ বৃদ্ধাকে নিয়ে টেকনাফ ভাঙা সড়কে দাড়িয়ে এক রোহিঙ্গা

উখিয়া লম্বাবিল এলাকা দিয়ে রোহিঙ্গা প্রবেশের ঢল
টেকনাফ উখিয়া সড়কে ট্রাকে গাদাগাদি করে যাচ্ছেন রোহিঙ্গারা
কক্সবাজারের উখিয়াতে পাহাড় কেটে ঘর তৈরি করা হয়
টেকনাফ উখিয়া সড়কে খাবারের ট্রাকের ওপর লাফিয়ে ওঠে শিশুরা
কক্সবাজারের উখিয়াতে অস্থায়ী ক্যাম্পে রোহিঙ্গা নারী পুরুষেরা

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬