জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। রায় ঘোষণার পর এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িটির বাকি অর্ধেকের ভাঙতে যায় বিক্ষোভকারীরা। এসময় রাজধানীর ধানমন্ডির মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
আশরাফুল আলম



জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় দেবার সময় সেনাবাহিনীর পাহারা

মামলার ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় টিএসসিতে জড়ো হয়ে স্লোগান দেয় ছাত্র-জনতা

শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙ্গার জন্য বুলডোজার নিয়ে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা

বিক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান নিয়ে আসছে পুলিশ

বিক্ষোভকারীদের দিকে ঢিল ছুড়ছে এক পুলিশ

পুলিশের দিকে ঢিল ছুড়ছে এক বিক্ষোভকারী

পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আতঙ্কিত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায় চালক

ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আহত হয় এক বিক্ষোভকারী

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন জ্বেলে বিক্ষোভ করছে ছাত্রজনতা

শেখ হাসিনার ফাঁসির রায় শোনার পর ছাত্রজনতার আনন্দ

ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬