বৈশাখের প্রথম দিনে নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রথমবারের মত অগ্রহায়ণের শুরুতে ‘নববর্ষ’ উদযাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)। এই উৎসবের অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় বাংলার লোকজ সমাজের সাংস্কৃতিক উপাদান উপস্থাপন করা হয়েছে। এছাড়াও কয়েকটি মোটিফ প্রস্তুত করা হয়েছে। নানা সাজে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে চারুকলায় গিয়ে শেষ হয়। ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’ এর সঙ্গে যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘আদি নববর্ষের’ উৎসব আয়োজন করে ডাকসু।
আশরাফুল আলম



‘আদি নববর্ষ’ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

শোভাযাত্রায় ছিল ব্যান্ডপার্টি

পালকির ভেতরে কনে

নবান্নের ধান নিয়ে তরুণী ও একতারা হাতে বাউল

কৃত্রিম ধান রোপণ করার সাজে কৃষকেরা

শোভাযাত্রায় নিয়ে যাওয়া জেলের মোটিফ

‘আদি নববর্ষ’ উদযাপন মঞ্চে সেলফি তুলছেন এক তরুণী

আনন্দ শোভাযাত্রায় চলছে

বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬