জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

শীতে শিশুর বাড়তি যত্নে যা করবেন

শীতকালে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বিশেষ যত্ন ও বাড়তি সতর্কতা। চলুন দেখে নেওয়া যাক, শীতে শিশুদের সুরক্ষিত রাখতে কী বলছেন বিশেষজ্ঞরা।

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৯: ১০
শীতকালে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বিশেষ যত্ন ও বাড়তি সতর্কতা। ছবি: স্ট্রিম গ্রাফিক

হাড়কাঁপানো শীতে কাঁপছে পুরো দেশ। বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই সময়ে সবারই একটু বাড়তি যত্ন দরকার হয়।

তবে বড়দের তুলনায় শিশুরা শীতের সঙ্গে মানিয়ে নিতে বেশি কষ্ট পায়। তাই শীতকালে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বিশেষ যত্ন ও বাড়তি সতর্কতা। চলুন দেখে নেওয়া যাক, শীতে শিশুদের সুরক্ষিত রাখতে কী বলছেন বিশেষজ্ঞরা।

লেয়ারিং পদ্ধতিতে পোশাক নির্বাচন

শীতে শিশুকে উষ্ণ রাখা খুব জরুরি। তবে তাই বলে তাকে অতিরিক্ত মোটা কাপড়ে মুড়িয়ে ফেলাও ঠিক নয়। এতে শিশুর অস্বস্তি হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিশু হাসপাতাল ‘জনস হপকিন্স অল চিলড্রেনস হসপিটাল’-এর বিশেষজ্ঞরা বলেন, শিশুকে একটি মোটা সোয়েটার পরানোর চেয়ে পাতলা কাপড়ের কয়েকটি স্তর বা ‘লেয়ারিং’ পদ্ধতিতে পোশাক পরানো অনেক বেশি কার্যকর। কারণ, কাপড়ের স্তরগুলোর মাঝখানে বাতাস আটকে থাকে, যা শরীরকে স্বাভাবিকভাবে উষ্ণ রাখে।

শীতে শিশুকে উষ্ণ রাখা খুব জরুরি। সংগৃহীত ছবি
শীতে শিশুকে উষ্ণ রাখা খুব জরুরি। সংগৃহীত ছবি

এদিকে ‘আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স’-এর গাইডলাইন অনুযায়ী, আপনি নিজে যতটা শীত অনুভব করছেন এবং যতটা কাপড় পরেছেন, শিশুকে তার চেয়ে অন্তত এক স্তর বেশি কাপড় পরানো যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, শিশুর শরীর যেন ঘেমে না যায়। তাই মাঝেমধ্যে শিশুর ঘাড় বা পিঠ স্পর্শ করে দেখুন সে ঘামছে কি না।

গোসলের ব্যাপারে চিকিৎসকদের মত

শীতকালে অনেক অভিভাবকই শিশুকে গোসল করাতে ভয় পান। লন্ডনের ‘গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল’-এর চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, শীতে শিশুকে প্রতিদিন গোসল করানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরিষ্কার রাখা খুব জরুরি। কুসুম গরম পানি দিয়ে হাত-পা ও শরীর মুছে দিতে হবে। গোসল করালে খুব বেশি সময় শিশুকে পানিতে রাখা ঠিক নয়। কারণ এতে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়, যা ত্বককে আরও শুষ্ক করে তোলে।

তবে খেয়াল রাখতে হবে, শিশুর শরীর যেন ঘেমে না যায়। তাই মাঝেমধ্যে শিশুর ঘাড় বা পিঠ স্পর্শ করে দেখুন সে ঘামছে কি না।

চিকিৎসকেরা আরও পরামর্শ দেন, গোসলের পর শরীর ভেজা থাকা অবস্থাতেই তোয়ালে দিয়ে মোছার তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার বা লোশন লাগানোর। তে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায় এবং একজিমা বা চুলকানির মতো সমস্যা থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হয়।

যত্নই আসল ওষুধ

শীতের সময় শিশুদের সর্দি-কাশি হওয়া খুবই স্বাভাবিক। এ নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে ওষুধ দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।

যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’ এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বারবার প্রচার করছে যে, চার বছরের কম বয়সী শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের কফ সিরাপ বা সর্দির ওষুধ খাওয়ানো উচিত নয়। এসব ওষুধ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকেরা এই সময়ে ওষুধের বদলে ঘরোয়া যত্নের ওপর জোর দিচ্ছেন—যেমন উষ্ণ রাখা, পর্যাপ্ত তরল খাবার দেওয়া এবং বিশ্রাম।

তবে কিছু লক্ষণ দেখা দিলে দেরি করা ঠিক নয়। যদি শিশুর শ্বাস নিতে কষ্ট হয়, বুকের পাঁজর দেবে যেতে দেখা যায়, বা জ্বর তিন দিনের বেশি স্থায়ী হয়, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত হতে পারে।

রোদ পোহানো

শীতের মিষ্টি রোদ শিশুর শরীরের জন্য খুব উপকারী। এতে শিশুর হাড় শক্ত হয় এবং ভিটামিন ডি-এর ঘাটতিও কিছুটা পূরণ হয়। তবে কড়া রোদে বা যেখানে সরাসরি ঠান্ডা বাতাস লাগে, এমন জায়গায় শিশুকে রাখা ঠিক নয়। হালকা রোদ আর বাতাস কম এমন স্থানই সবচেয়ে ভালো।

শীতে শিশুকে প্রতিদিন গোসল করানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরিষ্কার রাখা খুব জরুরি। সংগৃহীত ছবি
শীতে শিশুকে প্রতিদিন গোসল করানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরিষ্কার রাখা খুব জরুরি। সংগৃহীত ছবি

শীতকালে ঘরের পরিবেশ যেন খুব বেশি বদ্ধ না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি। দিনের বেলা অন্তত কিছুক্ষণ জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে খেয়াল রাখবেন, জানালা খোলা অবস্থায় শিশুর যেন ঠান্ডা না লাগে।

ভাইরাস থেকে দূরে রাখতে পরিচ্ছন্নতা

শীতকালে ভাইরাসজনিত ডায়রিয়া এবং ফ্লু-এর প্রকোপ বাড়ে। ‘মায়ো ক্লিনিক’-এর শিশু বিশেষজ্ঞদের মতে, এই সময়ে শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। বাইরে থেকে এলে, খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার রাখা সংক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখে।

এছাড়া শিশুকে মানুষের ভিড় এবং সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে রাখলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

শিশুর খাবার

শীতকালে অনেক শিশুরই খাওয়ার আগ্রহ কমে যায়। তাই একবারে বেশি না খাইয়ে অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার খাওয়ানো ভালো। খাদ্য তালিকায় ডিমের কুসুম, সবজির স্যুপ, ফলের রস রাখতে পারেন। বিভিন্ন ধরনের সবজি দিয়ে নরম করে খিচুড়ি রান্না করেও শিশুকে খাওয়ানো যেতে পারে। তবে যেসব খাবারে শিশুর অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে, সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত