২০২৫ সালে একের পর এক কে-ড্রামা মুক্তি পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত কে-ড্রামা সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন দেখে নিই, ২০২৬ সালে কোন ৯টি কে-ড্রামা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে।
ফাবিহা বিনতে হক

২০২৫ সালে একের পর এক কে-ড্রামা মুক্তি পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম সিজন ৩’, ‘নক অফ’ কিংবা ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’-এর মতো কে-ড্রামা সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
২০২৬ সালও কে-ড্রামা ভক্তদের জন্য নিয়ে আসতে চলেছে দারুণ সুখবর। স্ট্রিমিং প্ল্যাটফর্ম আর টিভি চ্যানেলগুলো ২০২৬ সালের জন্য কে-ড্রামার দারুণ সব প্রজেক্ট সাজিয়েছে। এবারের ড্রামাগুলোতে শুধু গদবাঁধা প্রেমের গল্প নয়, থাকছে ফ্যান্টাসি, পলিটিক্যাল থ্রিলার ও ওয়েবটুন থেকে নেওয়া দুর্দান্ত সব কাহিনী। চলুন দেখে নিই, ২০২৬ সালে কোন ৯টি কে-ড্রামা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে
২০২৬ সালের অন্যতম বড় চমক হতে যাচ্ছে এই কে-ড্রামাটি। ‘মেডিকেল থ্রিলার’ ধাঁচের এই গল্পে প্রধান চরিত্রে আছেন কিম জি-ওন। তিনি একজন মেধাবী সার্জন, যিনি হাসপাতালের শক্তিশালী দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তাঁর সঙ্গে থাকছেন লি জং-উন আর সন হিউন-জু-এর মতো বাঘা বাঘা অভিনেতারা। সাধারণ মেডিকেল ড্রামার বাইরে গিয়ে এতে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত আর টানটান উত্তেজনা।
আইইউ এবং বিয়ন উ-সোক, এই দুই কোরিয়ান সুপারস্টারকে একসঙ্গে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গল্পটি এমন এক আধুনিক কোরিয়ার, যেখানে এখনও রাজতন্ত্র টিকে আছে। তবে এখানে টুইস্ট হলো নায়িকা ধনী পরিবারের মেয়ে, আর রাজপুত্র একেবারেই চালচুলোহীন! ধনী মেয়ে আর গরিব রাজপুত্রের এই রিভার্স প্রেমের গল্পে থাকছে আধুনিক রূপকথার ছোঁয়া।
ডিজনি প্লাসের এই কে-ড্রামাটি ১৯৩০-এর দশকের গিয়ংসং আমলের প্রেক্ষাপটে তৈরি। বে সুজি এবং কিম সন-হো অভিনীত এই গল্পটি বেশ রহস্যময়। একজন চিত্রশিল্পীকে রহস্যময়ী নারীর ছবি আঁকতে বলা হয়।

কিন্তু ছবি আঁকতে গিয়ে তিনি একের পর এক অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা আর জটিল ধাঁধায় জড়িয়ে পড়তে থাকেন। যারা একটু হরর ঘরানার থ্রিলার গল্প পছন্দ করেন, তাঁদের এই সিরিজটি ভালো লাগবে।
২০২৬ সালের অন্যতম ব্যয়বহুল কে-ড্রামা হতে যাচ্ছে এই এটি। শিন মিন-আ, লি জং-সুক এবং জু জি-হুনের মতো তারকারা এতে অভিনয় করবেন। রাজপ্রাসাদের ভেতরের রাজনীতি, বিশ্বাসঘাতকতা, প্রেম ও প্রতিশোধের মহাকাব্যিক গল্প এটি। সুবিশাল সেট, সঙ্গে জমকালো কস্টিউম; সব মিলিয়ে এই রাজকীয় ড্রামাটি ভক্তদের মন জয় করতে যাচ্ছে।
সাধারণ রোমান্স বাদ দিয়ে যারা সিরিয়াস গল্প পছন্দ করেন, তাঁদের জন্য হিউন বিন নিয়ে আসতে যাচ্ছেন পলিটিক্যাল থ্রিলার ‘মেড ইন কোরিয়া’। ১৯৭০ সালের প্রেক্ষাপটে ক্ষমতা, লোভ আর দুর্নীতির গল্প নিয়ে তৈরি এই সিরিজের দ্বিতীয় সিজন আসবে ২০২৬ সালে।
একটু হালকা মেজাজের রোমান্টিক কমেডি দেখতে চাইলে এই ড্রামাটি দেখতে পারেন নতুন বছরে। এর গল্পে দেখা যাবে এক পৌরাণিক ‘নয় লেজওয়ালা শেয়াল’ বা ‘গুমিহো’-কে, যে এক ফুটবল তারকার সঙ্গে দূর্ঘটনার পর হঠাৎ মানুষে পরিনত হয়! কিম হে-ইউন এবং লোমন অভিনীত এই ড্রামাটিতে থাকবে ফ্যান্টাসি আর রোমান্সের মিষ্টি সমন্বয়৷

এই কে-ড্রামাটি কিছুটা অদ্ভুতুরে সাহসী গল্পের। লিম জি-ইয়ন এখানে একজন স্ট্রাগলিং অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন। তার শরীরে ভর করে জোসন আমলের এক কুখ্যাত নারীর আত্মা! আধুনিক যুগের গল্পের সঙ্গে পুরোনো আত্মার ভৌতিক ও রোমান্টিক সংমিশ্রণ দর্শকদের চমকে দেবে।
তিনজন নারী আইনজীবীর গল্প নিয়ে তৈরি এই কে-ড্রামাটি একটি সুইডিশ সিরিজের রিমেক। বড় একটি স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর এই তিন আইনজীবীর গোপন অতীত সবার সামনে চলে আসে। লি না-ইয়ং এবং জং ইউন-চে অভিনীত এই ড্রামাটিতে আদালতের লড়াই আর নারীদের দৃষ্টিভঙ্গি খুব জোরালোভাবে ফুটে উঠবে।
ঐতিহাসিক গল্পের সঙ্গে কমেডির স্বাদ পেতে চাইলে চোখ রাখতে পারেন এই কে-ড্রামাটিতে! নাম জি-হিউন এখানে অভিজাত বংশের মেয়ে। সে গোপনে ডাকাত হয়ে গরিবদের সাহায্য করে। তাকে ধরতে আসা রাজপুত্রের সঙ্গে হঠাৎ তার শরীর অদলবদল হয়ে যায়। এরপর কী হয়, তা নিয়েই এই কমেডি ড্রামা।

আজকাল খেলনার দোকানে শুধু ছোট ছেলে-মেয়েদেরই দেখা যায় না, সেখানে পঁচিশ, ত্রিশ এমনকি এর চেয়ে বেশি বয়সীদেরও দেখা মিলছে। এখন তাদেরও দেখা যায় হাসিমুখে বিভিন্ন খেলনা নেড়ে-চেড়ে দেখছেন বা কিনছেন। কোনো শিশুর জন্য নয়, বরং তারা খেলনাটি কিনছেন নিজের জন্যই!
৯ ঘণ্টা আগে
স্যামুয়েল হান্টিংটনের ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দীর্ঘদিন ধরে অন্যতম বিতর্কিত ধারণা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তত্ত্বে বলা হয়, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির সংঘাত আর কমিউনিজম বনাম পুঁজিবাদের মতো মতাদর্শভিত্তিক থাকবে না।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কত টাকা বেতন-ভাতা পান, এ প্রশ্নটি সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহলের জন্ম দেয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের সময় এই আলোচনা আরও জোরালো হয়। বেতনের বাইরে তাঁরা আর কী কী সুযোগ-সুবিধা পান, রাষ্ট্র তাঁদের পেছনে কী ধরনের খরচ বহন করে, এসব নিয়েও মানুষে
১০ ঘণ্টা আগে
পাঠ্যপুস্তকের ভাষা কোনো নিরীহ বস্তু নয়। এর পেছনে থাকে দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রের নীরব উপস্থিতি। আরেকটি সত্য হলো, পাঠ্যবই রচনার প্রক্রিয়ায় অনেক সময় নিরাপত্তা-ভাবনা বড় হয়ে ওঠে: ‘এটা লিখলে বিতর্ক হবে না তো?
১ দিন আগে