স্ট্রিম প্রতিবেদক

সরকার ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল-কলেজকে এমপিওভুক্ত করার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৩ হাজার ৬১৫টি আবেদনের মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯, মাধ্যমিক ১ হাজার ১৭০, উচ্চ মাধ্যমিক ৬৮৭, স্নাতক (পাস) ৪৪০, স্নাতক (সম্মান) ৪১৪ এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ হয়েছে। এখন প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে বিবেচনায় নেওয়া প্রতিষ্ঠানের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করা হলেও, সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান। আবেদনের সঙ্গে দাখিল করা তথ্যপ্রমাণাদি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে সরেজমিন যাচাই করা হবে। এরপরই নীতিমালা মেনে তালিকা চূড়ান্ত করা হবে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আবেদন অনুমোদনের ক্ষেত্রে আর্থিক সংশ্লেষ নেই। এমপিও অনুমোদন বিষয়ে অনৈতিক আর্থিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কোনো অভিযোগ থাকলে বা অন্য কোনো তথ্য জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩৩৯-৭৭৪৫২৮) এসএমএস পাঠিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, এমপিওভুক্তির বিষয়টি চলমান ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানের যোগ্যতা, অঞ্চলভিত্তিক জনসংখ্যা ও প্রতিষ্ঠানের ঘনত্ববিষয়ক সরকারের বিদ্যমান নীতিমালা, সরকারের আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে এমপিওভুক্তির কাজ চলমান রাখা হবে।

হাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১৫ ফেব্রুয়ারি) রমজানের শুরু থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধের আদেশ দেন। এটি আজ সোমবার স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে আগের ছুটির সিদ্ধান্ত বহাল থাকল।
১ দিন আগে
বছরের প্রথম দিনের লক্ষ্যমাত্রা থাকলেও পাঁচ সপ্তাহ পর ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৮ দিন আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই আবাসিক হলে ইন্টারনেট সংযোগ দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
১৬ দিন আগে
২০১৯ সাল থেকে প্রতিবছর ২৪ জানুয়ারি পালিত হয় ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন।
২৪ দিন আগে