স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁরা এ সম্মাননা পান।
রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সায়মা হক বিদিশা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এটি তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে। তিনি ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— কৌরিত্র পোদ্দার তীর্থ, আজরা হুমায়রা, মুহাম্মদ মুযযাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, আসরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান ও মো. রাফিউজ্জামান লাবীব।
বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

হাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১৫ ফেব্রুয়ারি) রমজানের শুরু থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধের আদেশ দেন। এটি আজ সোমবার স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে আগের ছুটির সিদ্ধান্ত বহাল থাকল।
১ দিন আগে
বছরের প্রথম দিনের লক্ষ্যমাত্রা থাকলেও পাঁচ সপ্তাহ পর ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৮ দিন আগে
সরকার ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল-কলেজকে এমপিওভুক্ত করার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ দিন আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই আবাসিক হলে ইন্টারনেট সংযোগ দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
১৬ দিন আগে