স্ট্রিম প্রতিবেদক

দেশের স্বর্ণের বাজারে দামের ওঠানামা থামছেই না। দাম কমানোর ২৪ ঘণ্টার মধ্যেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন নির্ধারিত দামে ভালো মানের স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) আবার ২ লাখ ৬২ হাজার টাকায় উঠে এসেছে।
এর আগে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আরেক দফায় কমানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বাজুস আবার দাম বাড়ানোর ঘোষণা দিল। এতে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময় থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা আগের মতোই আছে।
এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে। আগের দিন এই দাম ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে