স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক আগামী ১২ আগস্ট থেকে নতুন ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছিল। এবার একই ধারাবাহিকতায় ১০০ টাকার নতুন নোটও প্রকাশ করা হবে। খবর ইউএনবির।
আজ রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকের পরিচালক নুরুন্নাহার এই বিজ্ঞপ্তিতে সই করেন।
নতুন নোটগুলোর ডিজাইনে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি ব্যবহার করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই সম্বলিত নতুন এই নোট প্রথম দফায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে দেশের অন্যান্য শাখা থেকেও এই নোটগুলো বাজারে ছাড়া হবে।
নতুন ১০০ টাকার নোট চালু হলেও এখনকার সব ধরনের কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বাজারে চলবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০ টাকার একটি অবিনিময়যোগ্য নমুনা নোট তৈরি করেছে। মিরপুরের টাকা জাদুঘর থেকে এই নমুনা নোট সংগ্রহ করা যাবে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১২ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৮ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২১ ঘণ্টা আগে