
দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন চলছে। মাত্র ৯ দিনে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে কমেছে ২৭ হাজার ৪১০ টাকা। শুক্রবার এই ক্যাটাগরির স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণের কথা জানিয়ে বাজুস বলেছে, সকাল ১০টা থেকেই এই দর কার্যকর হয়েছে।
সবশেষ ২৫ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে কমানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে ১৯ মার্চ পৌনে ৬ ঘণ্টা ব্যবধানে দুবার স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা কমিয়েছিল বাজুস।
নতুন দর অনুযায়ী, দেশে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের মূল্য ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ালেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের রূপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকা।
চলতি বছর ৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে। কমেছে ২১ বার।
.png)




-e3d250-256x144.webp)

