স্ট্রিম প্রতিবেদক

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডের একদিন পরই স্বর্ণের দাম কিছুটা কমেছে। ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ ঘোষণা দিয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সার্বিক পর্যালোচনার ভিত্তিতে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়েছে। ঢাকায় বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গতকাল (২৯ জানুয়ারি) দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। তার আগের দিন ২৮ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ২৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে