চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫: ৫১
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

এক দশকের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে।

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে প্রায় ৫০ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাওয়ার আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। একই সঙ্গে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রকল্পটি শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালের ৩১ ডিসেম্বর।

প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।

২০১৪ সালে এ প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ সম্পন্ন হয় ২০১৬ সালে। তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্তকরণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন গতি আসবে। বিশেষ করে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠায় বাংলাদেশ-চীন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত