একদিন ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম
স্ট্রিম প্রতিবেদকঢাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবার স্বর্ণের দাম বেড়েছে। প্রতি ভরিতে বাড়ানো হয়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা, যা বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৫৮ হাজার ১২৪; ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইসের তথ্যে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ ডলারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।
.png)




-e3d250-256x144.webp)

