
পরিবেশ দূষণ রোধে লাগাম টানা এবং বিলাসী জীবনযাত্রায় করের আওতা বাড়াতে ব্যক্তিগত একাধিক গাড়ির ওপর ‘পরিবেশ সারচার্জ’ বা কার্বন ট্যাক্স বহাল রেখেছে নতুন সরকার।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কোনো ব্যক্তিশ্রেণির করদাতার নামে একাধিক ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার ও জিপ) থাকলে ইঞ্জিনের ক্ষমতা বা সিসি ভেদে বড় অংকের অগ্রিম কর দিতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাজেট প্রস্তাব অনুযায়ী, এই সারচার্জের হার আগের বছরের মতোই রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
গাড়ি বিক্রেতাদের সংগঠনগুলোর তথ্যমতে, বাংলাদেশে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির প্রায় ৮০ শতাংশই ১৫০০ সিসির কম। ফলে একাধিক গাড়ির মালিকদের বড় অংশকেই সর্বনিম্ন ২৫ হাজার টাকা হারে সারচার্জ দিতে হবে।
ব্যতিক্রম ও উদ্দেশ্য
বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, সংগৃহীত এই অর্থ সরাসরি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে। তবে সব ধরনের যানবাহনের ওপর এই কর প্রযোজ্য নয়। সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত বাস, মিনিবাস এবং জরুরি সেবার যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স ও সরকারি ডিউটি সংশ্লিষ্ট সেবামূলক যানবাহন এই সারচার্জের আওতামুক্ত থাকবে।
আজ বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবনা পেশ করবেন।
.png)




-e3d250-256x144.webp)

