ইউএনবি

আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পেঁয়াজের প্রথম চালান এসেছে। খবর ইউএনবির।
ভারত থেকে চারটি ট্রাকে মোট ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর ফের আমদানি শুরু হলো।
ব্যবসায়ীদের আশা, নতুন চালান বাজারে এলে পেঁয়াজের দাম কিছুটা কমবে।
এর আগে গত ১২ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার পেঁয়াজ আমদানির কথা চিন্তা করছে।
দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না—এমন প্রশ্নে সে সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’
আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছিলেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে