নেপাল-তিব্বতের বন্যায় নিহত ১০০০ ছাড়ালনেপাল-তিব্বতের বন্যায় নিহত ১ হাজার ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নিহতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে এবং ৫৮৩ জন বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।০১ সেপ্টেম্বর ২০২৬
নেপাল-তিব্বতে বন্যা•সুড়ঙ্গে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সময়ের সঙ্গে লড়াইনেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।০১ সেপ্টেম্বর ২০২৬
নেপালে প্রিয়জনের খোঁজে মর্গ থেকে মর্গে স্বজনরসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।৩১ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বতে বন্যায় নিহত ৮০০ ছুঁইছুঁই, নিখোঁজ তিন হাজারের বেশিনেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে। তিব্বতে মারা গেছেন আরও ১৬ জন। দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৭৯৭ জন। নেপালে এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন। নতুন করে বন্যার আশঙ্কায় কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।৩০ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বতে বন্যা•নিখোঁজ ৩ হাজারের ভাগ্য অনিশ্চিত, নিহত বেড়ে ৭৫০নেপাল-তিব্বতে আঘাত হানা আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনেরও বেশি।৩০ আগস্ট ২০২৬
নেপালে নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক।২৮ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় কোন দেশের নিখোঁজ কতনেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় ১৭৮ ভারতীয়, ৬৫ আমেরিকানসহ ৩৩ দেশের অন্তত ৭৭৭ নাগরিক নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এই দুর্যোগে দেশটিতে ৫১৭ বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতেও ২৬০ বিদেশি পর্যটক নিখোঁ২৭ আগস্ট ২০২৬
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ ৫ শতাধিকনেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ সংখ্যা জানা গেছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে নিরাপত্তাকর্মী ও পর্যটকরাও রয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। ২৭ আগস্ট ২০২৬
চাঁদপুরে পরিবারের চার সদস্যসহ খোঁজ মিলছে না স্বর্ণ ব্যবসায়ীরচাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে তার স্ত্রী ও দুই ছেলেসহ খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তিনি সপরিবারের নিখোঁজ, নাকি অন্য কারণ রয়েছেন— তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বুধবার পিন্টু দাসের ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি নিকটাত্মীয় উপমা দে সংবাদমাধ্যমকে জানান।২৬ আগস্ট ২০২৬
কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারসহ হাউসবোট ডুবি, কিশোর নিখোঁজকক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।২৬ আগস্ট ২০২৬
অভ্যুত্থানের পর প্রথম গুমের অভিযোগ, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে প্রথম গুমের ঘটনার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২০ জুলাই) বিবৃতিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি।২০ জুলাই ২০২৬