ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের অভিযান, কোটি টাকার পণ্য জব্দঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দজামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। জব্দ সারের মধ্যে আছে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি। সোমবার ভোরের দিকে উপজেলার পাথরের চর সীমান্তে চালানো অভিযানে এই সার জব্দ করা হয়।৩১ আগস্ট ২০২৬
কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ করল শুল্ক গোয়েন্দা কক্সবাজারে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা সুপ্রা, হোন্ডা সিভিক এবং মাজদা এমএক্স-৫ রয়েছে। যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে দেশে এনে জোড়া লাগিয়ে (অ্যাসেম্বল) পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরের অভিযোগে গাড়িগুলো জব্দ করা হয়েছে। ২৮ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে দোকানে ভেজাল সার জব্দ, ২ লাখ টাকা জরিমানামানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান চালানো হয়।২৭ আগস্ট ২০২৬
রেস্তোরাঁয় ৪০০ টাকায় বিক্রি হতো ঘোড়ার মাংস, ৫ জনের কারাদণ্ডজামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়। ২৩ আগস্ট ২০২৬
শাহজালালে মিথ্যা ঘোষণায় আসা কোটি টাকার পণ্য জব্দহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা। বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।৩০ জুলাই ২০২৬
জাবিতে রূপচাঁদার নামে পিরানহা মাছ, বন্ধ হোটেলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ খাওয়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল-সংলগ্ন ‘লামিসা হোটেল’ থেকে এই মাছ জব্দ করে প্রশাসন।২৮ জুলাই ২০২৬
হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।১৭ জুলাই ২০২৬
শেরপুরে গুদামে মিলল ৩৩ টন সরকারি চাল, ব্যবসায়ী আটকশেরপুর শহরের এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করা হয়েছে। এ সময় চালের বস্তা বদলে ব্যস্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে অভিযান চালানো হয়। পরে গুদামটি সিলগালা করা হয়েছে।১৯ জুন ২০২৬
সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ, অর্থপাচারের অভিযোগে চলছে তদন্তসাইপ্রাসের পারেক্লিসিয়ায় থাকা বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তাঁর স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে নিকোসিয়া জেলা আদালত। অর্থপাচারবিরোধী ইউনিট (মোকাস)-এর আবেদনের পর গত ১৯ মে এই জব্দাদেশ জারি করা হয়।২৯ মে ২০২৬
চট্টগ্রামের সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি জব্দচট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।১১ মে ২০২৬