
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি সোনার বারসহ বিমান বাংলাদেশের এক কর্মীকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্মকর্তারা। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তল্লাশি করে তার কাছে ওই স্বর্ণ পাওয়া যায়।
কাস্টমস জানিয়েছে, সোয়েব গাজীর কাছে ওই ব্যক্তি বিমান বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার। তার কাছে পাওয়া ১৩ দশমিক ৯২ কেজি স্বর্ণের আনুমানিক দাম প্রায় ২৫ কোটি টাকা।
কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের বিজি-১৪৮ নম্বর ফ্লাইটটিতে স্বর্ণ চোরাচালানের সুনির্দিষ্ট তথ্য পান তারা। পরে কাস্টমস ও প্রিভেন্টিভ টিম বিমানটিতে তল্লাশি করতে যায়। ওই সময় বিমান বাংলাদেশের মেকানিক্যাল ও ক্লিনিং দল বিমান পরিষ্কার করে নিচে নামছিল। পরে তাদের তল্লাশির সময় সোয়েব গাজীর বেল্টে সুকৌশলে স্কচটেপে প্যাচানো অবস্থায় ১২০টি স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধার স্বর্ণবারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান বস্তুর গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)




-78ae87-256x144.webp)

