ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগদলীয় আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
ডানপন্থার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন নীলিমা দোলানীলিমা অভিযোগ করেন, এনসিপি মধ্যপন্থী রাজনীতির পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ ডানপন্থী ধারায় প্রবেশ করেছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে।
জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট, এনসিপি নেতাদের পদত্যাগের হিড়িকজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী জোটে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছে। শুধু জামায়াতে ইসলামীই না, ওই জোটে রয়েছে ১১টি রাজনৈতিক দল। যার অধিকাংশই ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২৮ ডিসেম্বর এনসিপি দল হিসেবে ওই জোটে যুক্ত হওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ
এবার এনসিপি ছাড়লেন যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনআসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মুশফিক উস সালেহীন। তিনি দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ালেন আরেক কেন্দ্রীয় নেতাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দলটির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এনসিপির নির্বাচনী সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অর্ণবজাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন নকিব আল মাহমুদ অর্ণব। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে দল থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
‘আপসরফার রাজনীতি’র অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেলপুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘আপসরফা’র অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি অভিযোগ করেছেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে আত্মপ্রকাশে ব্যর্থ হয়েছে।
বিএনপি থেকে সাবেক এমপি শাহীনের পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণাময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ্ নূরুল কবির শাহীন দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শনিবার রাত সাড়ে ১০টায় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্র নেতৃত্বের এনসিপি কি ভেঙে যাচ্ছে৩০০ আসনের প্রস্তুতি নিয়ে হঠাৎ করে গোটা ত্রিশেক আসনের লোভে জামায়াতের কাছে বিকিয়ে দেওয়াকে নেতারা ভালোভাবে নিতে পারেননি। দলের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তারা বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তিনি।