১৯ বছর পর জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করলেন তারেক রহমানবাংলাদেশে দীর্ঘ ১৯ বছর পর নিজের পিতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। পৌঁছানোর পর তিনি সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে
প্রথমবার ছোট ভাইয়ের কবরের পাশে তারেক রহমানছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মত তাঁর কবর জিয়ারতের সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে পৌঁছান তিনি।
পথ মসৃণ নয় তারেক রহমানের সামনেগণঅভ্যুত্থানের পর মাঠে যেসব রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে বিএনপির জনসমর্থন সবচেয়ে বেশি। সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে বলে ধারণা সবচেয়ে জোরদার। অথচ দলটির সক্রিয় শীর্ষ নেতা এতদিন ছিলেন দেশে অনুপস্থিত।
জুবাইদা ও জাইমা রহমান ইসিতেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে গেছেন।
যে প্রেক্ষাপটে দেশত্যাগ করেছিলেন তারেক রহমানকী কী প্রেক্ষাপট বা অদৃশ্য চাপে তারেক রহমানের মতো একজন রাজনীতিবিদকে ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল? ১৮ মাস কারাবন্দী থাকার পর হঠাৎ কেনই বা তাঁর চিকিৎসার প্রয়োজন হয়েছিল? কেন তিনি আর দেশে ফেরেননি? স্ট্রিম এক্সপ্লেইনারে জানুন তারেক রহমানের দেশ ছাড়ার নেপথ্যের কারন।
তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্নবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।
দ্রুতই এনআইডি কার্ড পাবেন তারেক রহমানভোটার নিবন্ধনের জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ: মোবাশ্বার হাসানস্ট্রিম টকের এই পর্বে ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদের সাথে কথা বলছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বার হাসান।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।
তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাচ্ছেন নাজুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারেক রহমানের জন্য রাস্তা ছাড়ল ইনকিলাব মঞ্চআততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে আজ শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্মৃতিসৌধে শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে ‘রাজনৈতিক কর্মী’ তারেকসাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। সেখানে পরিচয় লিখেছেন, রাজনৈতিক কর্মী।
জনস্রোত ঠেলে ৬ ঘণ্টা পর স্মৃতিসৌধে তারেক রহমানসাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । শুক্রবার রাত ১০টা ৪মিনিটে তিনি লাল-সবুজ বাসে চড়ে স্মৃতিসৌধের ভিআইপি ফটকে আসেন। এসময় পুরো স্মৃতিসৌধ এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
শ্রমিকদের প্রত্যাশা: কলকারখানার বিকাশে কাজ করবেন তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় জড়ো হয়েছেন হাজারো শ্রমিক । তাঁদের প্রত্যাশা, আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নতুন কলকারখানা স্থাপনে কাজ করবেন।
তারেকের প্রত্যাবর্তনে ভারতও বলছে, পরিস্থিতি বদলেছেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ভারতীয় নীতিনির্ধারক ও কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। তবু বর্তমান প্রেক্ষাপটে ভারত বিএনপিকে তুলনামূলক উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাবার কবরের পাশে তারেক রহমান মুছলেন চোখবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর বাবা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।
তারেক রহমান পথে, পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নেতাদেরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পৌঁছাতে না পারায় তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।