এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমানপাহাড় থেকে সমতলে বসবাসকারী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
একাই প্রচারে আজিজার বিএসসি, নির্বাচিত হলে তাঁর কাছে সবার যাতায়াত অবাধগাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আজিজার রহমান। আগের কোনোবার নির্বাচিত না হলেও এবার আশাবাদী তিনি। ভোটে নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করবেন না বলছেন। তাঁর কাছে জেলে-কুলি, দিনমজুর, মাস্টার, জর্জ, ব্যারিস্টার সবাই সমান।
ঢাকা-৫ আসনে ইপিজেডের প্রতিশ্রুতি তারেক রহমানেরঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।
বোমাছাড়া যুদ্ধ: নির্বাচনের আগে বিদেশের অপপ্রচার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে পরীক্ষার মুখে ফেলছেঢাকার এক ডিসেম্বরের সন্ধ্যা। রাজপথে তখন এক নিহত যুবনেতার জন্য শোকাতুর মানুষের ভিড়। রাজপথের সেই কোলাহল থেকে অনেক দূরে পর্দার আড়ালে চলছিল অন্য এক নাটক। টেলিভিশন, ফেসবুক, ইউটিউব টকশো আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোতে সেই হত্যাকাণ্ড নিয়ে ছড়িয়ে পড়ছিল হরেক রকমের ব্যাখ্যা।
খুলনা-৩: বন্ধ পাটকল চালুর প্রতিশ্রুতিই কি জয়ের চাবিকাঠিআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হারানো গৌরব ফিরিয়ে আনা এবং বন্ধ মিল-কারখানা চালুর বিষয়টিই হয়ে দাঁড়িয়েছে খুলনা-৩ আসনের প্রধান নির্বাচনি ইস্যু।
মিত্র যখন প্রতিপক্ষ: খুলনা-৬ আসনে মুখোমুখি বিএনপি ও জামায়াতখুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদে এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।
দোহারে জামায়াত আমিরের প্রথম জনসভা, উন্নয়ন বঞ্চনা ঘোঁচানোর দাবি ভোটারদেররাজধানীর অদূরের উপজেলা হলেও উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে এই দোহার। বিশেষ করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে ঢাকা-১ আসন ঘোষণা করার পর থেকে এই বঞ্চনা করা হচ্ছে বলে মনে করেন স্থানীয় ভোটারেরা। এবার দলীয় প্রধানের নির্বাচনী জনসভায় সেই বঞ্চনা পোশানোর মতো প্রতিশ্রুতি আশা করছেন তাঁরা।
কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন: ইসি সানাউল্লাহত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক এবং পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিবিসির প্রতিবেদনবাংলাদেশের তরুণরা কেন ভারতবিরোধী হচ্ছেঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আবার কথা ফুটে উঠেছে। তার নাম ‘গ্রাফিতি’। গ্রাফিতি কখনো ক্রোধ, কখনো ব্যঙ্গাত্মক, কখনো কাব্যিক হয়। এগুলো ২০২৪ সালের জুলাইয়ের জেনজি তরুণদের আন্দোলনের প্রতিধ্বনি। ওই আন্দোলনই ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
বড় কথা বলা সহজ, দেশ চালানো নয়: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বক্তৃতার মঞ্চে অনেকেই হাততালি পাওয়ার জন্য বড় বড় কথা বলতে পারে। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কিন্তু দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য সুস্পষ্ট পরিকল্পনা দরকার।’
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের ক্ষোভআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে: তারেক রহমানযারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’।
রয়টার্সের প্রতিবেদনআওয়ামী লীগহীন মাঠে জেনজিদের প্রথম ভোটসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হওয়া সব নির্বাচনে বিরোধীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। বিরোধীরা হয় ভোট বর্জন করত, নয়তো গণগ্রেপ্তারের শিকার হয়ে কারাগারে থাকতে বাধ্য হতো। তবে আর দুই দিন পর বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের আগে বাংলাদেশের সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা-৯ এ মাঠের পরিস্থিতি কেমন, যা বলছেন প্রার্থী জাবেদ রাসিননির্বাচনী মাঠে শেষ মুহূর্তের উত্তাপ। সেই প্রেক্ষিতে স্ট্রিম টকে আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন। সংস্কার রাজনীতি, জোট প্রসঙ্গ, নারী নেতৃত্ব, চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাং নির্মূল এবং নীরব ভোট বিপ্লব—সব প্রশ্নে নিজের স্পষ্ট অবস্থান জানালেন তিনি।
নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিএনপি জয়ী হলে দেশে একটি নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে।’
ইসলামী আন্দোলনই একমাত্র ইসলামের পক্ষে নির্বাচন করছে: চরমোনাই পীরজোটবদ্ধ কোনো রাজনৈতিক দল ইসলামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাবে না। সুতরাং ইসলামের পক্ষে বাক্স নেওয়া একমাত্র দল বর্তমানে ইসল