বিকেলে শেষ পদত্যাগের আল্টিমেটাম, সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন। উপদেষ্টা এমন সময়ে সংবাদ সম্মেলনে আসছেন, যখন তাঁর পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সন্তানের নাম হাদি রাখলেন সাংবাদিকসন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা রেখে নিজের সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফটো নিউজ /ওসমান হাদির জানাজায় জনস্রোতজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেমে আসে শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে থাকা এই বীর যোদ্ধাকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে সংসদ চত্বরে।
ফের রিমান্ডে তিনজনস্ত্রী-বান্ধবীর কাছে হাদি হত্যার ইন্ধনদাতার সন্ধানে পুলিশইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় ইন্ধনদাতা ও অর্থদাতার খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টা দিল ইনকিলাব মঞ্চস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন শেষে শাহবাগে সমাবেশ থেকে এ সময় দেওয়া হয়।
গোয়েন্দা সংস্থায় থাকা ‘দোসরদের’ গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চ নেতার আল্টিমেটামসাধারণ ও সেনা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এখনও স্বৈরাচারের দোসররা রয়েছেন অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ‘সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এখনও স্বৈরাচারের যেসব দোসর ঘাপটি মেরে আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায়
জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদিচিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তাঁকে দাফন করা হয়।
ওসমান হাদির মৃত্যুর খবরে যা যা ঘটলোএকটি মৃত্যু সংবাদ। আর তাকে কেন্দ্র করে এক রাতেই দাবানলের মতো জ্বলে উঠলো পুরো দেশ।
‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’, হাদির জানাজায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরো জাতিকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’।
হাদির জানাজা পড়ালেন তাঁর বড় ভাই আবু বকর, চাইলেন বিচাররাজধানী ঢাকার রাস্তায় প্রকাশ্যে আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। লাখো জনতার উপস্থিতিতে এই জানাজায় ইমামতি করেন ও বক্তব্য দেন নিহতের বড় ভাই ড. আবু বকর সিদ্দিক।
হাদির মৃত্যুতে সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুনইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা শহরের সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং-এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।