বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদের উদ্যোগে একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩টায় মিনিটে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সভায় সম্পাদক ও সংবাদকর্মীরা সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সংবাদপত্রের স্বাধীনতায় যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করার দৃঢ় দাবি জানান।
একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে ত্যাগী সাংবাদিকদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি সম্পাদক পরিষদের পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও স্বতন্ত্র গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার দাবিও গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।
.png)






