স্ট্রিম মাল্টিমিডিয়া

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি-তে আজ ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে 'রাপচার, রিফর্ম অ্যান্ড রি-ইম্যাজিনিং ডেমোক্রেসি' শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা। ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার ওপর গুরুত্বারোপ করে বক্তারা জানান, এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, পরিবারতান্ত্রিক রাজনীতি এবং একচেটিয়া শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
সভায় গবেষকরা মন্তব্য করেন যে, জুলাই অভ্যুত্থান নতুন এক গণতান্ত্রিক ভাবনার পথ খুলে দিয়েছে। তবে উত্তর-কর্তৃত্ববাদী এই উত্তরণকালে যে প্রশাসনিক ও রাজনৈতিক ভঙ্গুরতা থাকে, তা কাটিয়ে উঠতে কাঠামোগত সংস্কারের কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশে যুব-নেতৃত্বাধীন রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক সংস্কারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়েই এখন নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন আলোচকরা।

কলাভবনের বটতলায় সমগীতের বসন্ত উৎসব
৯ ঘণ্টা আগে
কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান
৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ
৯ ঘণ্টা আগে