গুজরাটকে হারিয়ে আবারও আইপিএলের শিরোপা জিতল বেঙ্গালুরু
স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলির ৭৫ রানের ইনিংসে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গুজরাট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি দাঁড় করায় তারা। গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুর পক্ষে রাসিক সলিম নেন ৩ উইকেট।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু বেঙ্গালুরুর। ভেঙ্কটেশ আইয়ার ও বিরাট কোহলির জুটি শুরু থেকেই গুজরাটের বোলারদের চাপে রাখেন। ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে ভেঙ্কটেশ ফিরলেও কোহলি এক প্রান্ত আগলে রাখেন।
শেষমেশ কোহলির ৪২ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ২০২৫ আসরে প্রথম আইপিএল ট্রফি জেতা বেঙ্গালুরু আবারও শিরোপা ঘরে তুলল।
.png)






-3c3626-256x144.webp)