
যুক্তরাষ্ট্রের এককভাবে একটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ফিফার উচিত আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজনের জন্য বেছে নেওয়া। কানাডা-মেক্সিকোকে বাইরে রেখে এককভাবে আমাদের এই সুযোগ দেওয়া হোক।’
রোববার (১৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগ করবেন ট্রাম্প। শুক্রবার (১৭ জুলাই) নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং চীনকে নিয়ে কোনো বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, সে বিষয়ে ফিফা প্রধানের সঙ্গে তাঁর প্রাথমিক আলাপ হয়েছে।
আয়োজক তিন দেশের মধ্যে এবার সর্বোচ্চ ৭৮ ম্যাচ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডা সমান ১৩টি করে ম্যাচ আয়োজন করে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচ যুক্তরাষ্ট্রের ভেন্যুতে হয়েছে। ৪৮ দলের এই আসরের সফলতা দেখে একক আয়োজক হওয়ার আগ্রহ দেখান ট্রাম্প।
বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসর আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ৬ দেশ এবং ২০৩৪ সালের আসর হবে সৌদি আরবে। ফিফার মহাদেশভিত্তিক রোটেশন নীতি অনুযায়ী, ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল।
.png)






-3c3626-256x144.webp)