জিদানের ছেলেকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে দলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আলজেরিয়া। ফরাসি অনূর্ধ্ব দলের হয়ে খেলা এই তরুণ গোলকিপার বাবার পৈতৃক নিবাস আলজেরিয়াকে আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য বেছে নিয়েছেন।
সোমবার (১ জুন) প্রিমিয়ার লিগের সাবেক তারকা রিয়াদ মাহরেজের নেতৃত্বে ২৬ সদস্যের এই দল ঘোষণা করেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ।
দলের রক্ষণভাগ সামলাবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রায়ান আইত-নুরি এবং জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি। তাদের সঙ্গে আরও রয়েছেন আশরাফ আবাদা, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি ও মোহামেদ আমিন তুগাই।
অন্যদিকে মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে ফরাসি ক্লাব লিলের নাবিল বেনতালেব এবং বায়ার লেভারকুজেনের ইব্রাহিম মাজার ওপর। সঙ্গে জুটি বাঁধবেন হুসেম আউয়ার, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইয়াসিন তিত্রাউই ও রামিজ জেরুকি।
আক্রমণে অভিজ্ঞ মাহরেজের সঙ্গে থাকবেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইয়ের আমিন গুইরি, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস ও আনিস হাজ মুসা।
রিয়াদ মাহরেজের অভিজ্ঞতা এবং গোলপোস্টে লুকা জিদানের উপস্থিতি আলজেরিয়াকে এবারের বিশ্বকাপে চমক দেখানোর আত্মবিশ্বাস জোগাচ্ছে।
আলজেরিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
রক্ষণ: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মাঝমাঠ: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।
আক্রমণ: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।
.png)







-3c3626-256x144.webp)