স্ট্রিম ডেস্ক

আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাশঙ্কায় ভারতে যেতে না পারার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বোর্ড। একইসঙ্গে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে বোর্ডের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভার্চুয়ালি বৈঠকে বসে বিসিবি ও আইসিসির শীর্ষস্থানীয়রা। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এসময় আইসিসির পক্ষ থেকেও জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তারা বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে বিসিবি তাদের আগের অবস্থানেই অটল থাকে।
অবশ্য দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিসিবি জানিয়েছে, তারা তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যেতে চায়।

হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষ মুহূর্তে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কেননা গত মাসেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বিদায় করেছে আইসিসি। ওই সময় গুঞ্জন ছিল পাকিস্তানকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
৩ দিন আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে
দাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৮ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৩ দিন আগে