বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিসিবি নির্বাচন। স্ট্রিম গ্রাফিক্স
বিসিবি নির্বাচন। স্ট্রিম গ্রাফিক্স

অ্যাডহক কমিটির তিন মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আবহ শুরু হয়েছে। ২০২৬ সালের ‘পরিচালনা পর্ষদ নির্বাচন’ পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি।

আজ বুধবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (পরিকল্পনা ও উন্নয়ন) পরিচালক ও উপসচিব এ বি এম এহসানুল মামুন।

নবগঠিত এই কমিশন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্বাচনের তফসিলসহ যাবতীয় তথ্য পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে জানানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত