সোয়াগাজীতে তারেক রহমান
স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লার সোয়াগাজীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড ও বিদেশে কমসংস্থান সুযোগ তৈরির জন্য ট্রেনিং ইনস্টিটিউটের পরিকল্পনা জানিয়েছেন। রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে নির্বাচনী সমাবেশ করে ফেরার পথে কুমিল্লার সোয়াগাজীতে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
এ সময় তারেক রহমান বলেন, 'চট্টগ্রামে ইপিজেড আছে। আমরা এই এলাকার মানুষের কর্মসংস্থান তৈরির জন্য এক এক করে কুমিল্লায় ইপিজেড করতে চাই। অনেক শিল্প কারখানা আছে যেগুলো মেয়েদের কাজ করার উপযুক্ত। ধীরে ধীরে নারীদের কাজ করার উপযুক্ত এমন মিলকারখানা এই ইপিজেডের মাধ্যমে করতে চাই।
দক্ষ জনশক্তি রপ্তানির প্রয়োজনীয়তা উল্ল্যেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, 'এলাকার মানুষ বহু মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি করেন। এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ শ্রমিক হিসেবে ট্রেনিং দিয়ে এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সৌদি আরবে যাচ্ছে সেই দেশের ভাষা শিখে যদি আমরা পাঠাতে পারি, তাহলে তার বেতন বেশি হবে। আমরা ট্রেনিং দিয়ে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরির বাজার অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করার ব্যবস্থা করব। আমরা ছেলেমেয়েদের শিক্ষিত করে, ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে বিদেশে পাঠাব।'
এ সময় ছোটখাটো চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লি চিকিৎসক ছিল। ঠিক এরকম চিকিৎসক, আমরা ওটাকে নাম দিচ্ছি হেলথ কেয়ার। গ্রামে গ্রামে গিয়ে ছোটখাটো অসুখের চিকিৎসার জন্য হেলথ কেয়ার নিয়োগ করা হবে। এতে মা-বোন ও শিশুদের কষ্ট করে দূরের হাসপাতালে আসতে হবে না।'
এ সময় বিএনপি চেয়ারম্যান রাষ্ট্র ক্ষমতায় এলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়াও বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে