স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) যে কেউ স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি, সেহেতু সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮ থেকে ১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন। সে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে শিশির মনির আরও লিখেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে হবে। অবশ্য এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ১২ মার্চ অথবা এর দুয়েকদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। পরদিন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে সরকার। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত হয়ে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনও করেছে।
এসব প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী লিখেছেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন।’
প্রসঙ্গত, এর আগে ১২ মার্চ অথবা এর দুয়েকদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বলে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই দিন দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা গেছে। বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আসন্ন এই অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ ও শোক প্রস্তাবও সংসদে উপস্থাপন করা হবে।

‘ইনকিলাব জিন্দাবাদ’– স্লোগানকে শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে সিসিইউ-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগে
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।
২১ ঘণ্টা আগে
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনও প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে; এটাই জুলাই সনদ।’
১ দিন আগে