স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সদ্য বিজয়ী বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিনু বলেন, ‘যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে— সে যেই হোক না কেন; তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত ১৭ বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছেন; তাদের আইনের আওতায় আনা হবে।’
মিনু বলেন, ‘রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সবাই আমার ভাই। আমি চাই, সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব।’
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৭ হাজার ১৯৬টি ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে ৯৯ ভোটে ৪৯৬ ভোটে বিজিত হন। এর আগে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে জয় পেয়েছিলেন বিএনপির মিনু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে